• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৬, ১৪:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ থাকতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, কনসার্ট বাতিল হওয়াকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম-ওলামাদের বাধার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে মাঝে মাঝে কনসার্ট বাতিল হতে পারে। কোথাও নিরাপত্তাঝুঁকি থাকলে সে কারণেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানা হবে বলেও জানান তিনি।

আন্দালিভ রহমান বলেন, সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা বা বিঘ্ন সৃষ্টির কোনো মানসিকতা নেই। দেশে বর্তমানে অনেক কনসার্ট ও বড় সাংস্কৃতিক আয়োজন হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে সেটি আলাদাভাবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, গত ৪০-৫০ বছর ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ ধরনের ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশে সাংস্কৃতিক সহাবস্থান রয়েছে এবং আইন অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ যে অবস্থায় ছিল, সেখান থেকে বর্তমান সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো ও তা সারা দেশে ছড়িয়ে দিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত ছয় মাসে সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমকে কোনো নির্দিষ্ট সংবাদ প্রকাশের নির্দেশনা দেওয়া হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কাউকে নিয়ন্ত্রণ বা কারও মুখ বন্ধ না করার কথা জানিয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যখনই নিউজ করবেন, অবশ্যই আপনাদের নিউজ আপনারা করবেন। আমরা আপনাদের নিউজ ডিকটেট বা কমেন্ট করার পজিশনে নেই।’

তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। আন্দালিভ রহমান বলেন, ১৭ বছর পর সরকার যে দায়িত্ব পেয়েছে, তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম কঠিন সময়। দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ব্যবস্থা এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়।

ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নেওয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, জুলাই আন্দোলনসহ আগের বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের সঠিক বিচার হওয়া প্রয়োজন এবং সরকারের মূল দাবি হলো সংশ্লিষ্টদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে সরকারের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা হলে সরকার আরও ভালো কাজ করতে উৎসাহিত হবে। একই সঙ্গে সরকারের সমালোচনার অধিকার গণমাধ্যমের রয়েছে এবং এ স্বাধীনতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচারের নতুন নির্দেশনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সংসদ টেলিভিশনসহ সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে বিরোধী দলের সদস্য এবং সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর বক্তব্যও প্রচার করতে হবে।

আরও পড়ুন

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক, জনগণের পক্ষে বলা কথাগুলো তুলে ধরাই গণতন্ত্র। মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএম/

  • তথ্যমন্ত্রী
  • আন্দালিব রহমান পার্থ
  • সরকার
  • বাধা নাই
এ সম্পর্কিত আরও খবর
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: সারজিস
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: সারজিস
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার
তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার
স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।